সৌদি আরবে নারী চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

serazul.jpgসৌদি আরবের আবাহ শহরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ মার্চ) রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা এক নারী চালকের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ছিঁটকে পড়ে যান সিরাজুল ইসলাম। পরে ওই নারী চালক সিরাজুলকে আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ মার্চ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সিরাজুল। সিরাজুল ইসলামের বাড়ি নোয়াখালী চাটখিলে। তিনি সৌদি আরবে চায়না বোন নামে একটি কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির কাজে তিনি আল গাছিম থেকে আবাহ যাচ্ছিলেন।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!