আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে নির্বাচন কর্তার কার্যালয়ে আবদুল হামিদের জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।চিফ হুইপ বলেন, ‘আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা কে এম নূরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনি আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন।’
এসময় উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় সিইসি নূরুল হুদা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পুনর্নির্বাচনের ঘোষণা দেবেন।
If you found any objectionable or inappropriate stuffs over this content. please edit/improve that or you may trash/delete whole post by Log In with this following open credential.
Edit/Improve or Trash/Delete this Content:
Comments
Post a Comment