বিএনপি-জামায়াতের ১৫৮ নেতা-কর্মী আটক চট্টগ্রামে


my-bg-2220180207222538.jpgবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। এরই অংশ হিসেবে মহানগরীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১৫৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।





মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) থেকে বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা পর্যন্ত নগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।


থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে আটকদের মধ্যে নগরীতে বিএনপি-জামায়াতের ৩৬ জন এবং জেলায় ১২২ নেতা-কর্মী রয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানায় হামিদুল হক নামে জামায়াতের এক নেতাসহ ৪ বিএনপিকর্মী।


চকবাজার থানায় জুনায়েদ নামে ছাত্রদলের ক্রীড়া সম্পাদকসহ ডিসি রোড থেকে ২ বিএনপিকর্মীকে আটক করা হয়। পাহাড়তলী থানায় ২ বিএনপিকর্মীকে আটক করা হয়।


জালালাবাদের পাহাড়ি এলাকায় গোপন বৈঠক থেকে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে খুলশি থানা পুলিশ। এর মধ্যে খুলশির তুলাতলী ইউনিট বিএনপির সভাপতি ফয়েজ আহমদ, খুলশি থানা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান দিদারও রয়েছে।


দুই জামায়াত নেতাসহ ৭ জন বিএনপিকর্মীকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।


তিন বিএনপিকর্মীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। একাধিক মামলার আসামি ৩ বিএনপি নেতাকে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ।


তিন জামায়াত নেতাসহ বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।


চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বাংলানিউজকে জানান, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছে। অভিযানে বিএনপি-জামায়াতের ১২২ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। বিশেষ করে বিএনপি-জামায়াতের যারা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে নানা ধরনের নাশকতায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে এ অভিযান।


রায়কে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খলা ও  নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান এসপি।



Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!