কাল চট্টগ্রামে আসছেন রাষ্ট্রপতি

1518243918_5a7e904ed20ae_4.jpg


mcb-home-icon stdচট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) প্রথমবারের মত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
আগামীকাল রবিবার দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম সমাবর্তনে ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদ ও মৎস্যবিজ্ঞান অনুষদ থেকে মোট ৮৪৪ জনকে স্নাতক, ২১৬ জনকে স্নাতকোত্তর ও ২ জনকে ডক্টর অব ফিলসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করা হবে।
এছাড়াও সমাবর্তনে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এ কে আজাদ চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রটোকল অফিসের সহকারী পরিচালক খলিলুর রহমান বলেন, সিভাসুর ইতিহাসে প্রথমবারের মত আয়োজিত এ সমাবর্তনকে রঙিন করে রাখতে শিক্ষক, গ্র্যাজুয়েট ও কর্মকর্তা-কর্মচারীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি, একটি সফল এবং সুন্দর সমাবর্তন অনুষ্ঠিত হবে।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!