জাতির ইতিহাসে '২৮ ফেব্রুয়ারী' এক কালো দিন। একজন ব্যাক্তির ভালবাসায় এতো মানুষের জীবন দান পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। - সাঈদীপুত্র মাসুদ সাঈদী

28471150_1620340231393252_7310038148936871464_n.jpg

আজ ২৮ ফেব্রুয়ারী।
জাতির ইতিহাসে '২৮ ফেব্রুয়ারী' এক কালো দিন।


২০১৩ সালের আজকের এই দিনে শতাব্দীর নিকৃষ্ট সব মিথ্যা অভিযোগের মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এক রায়ের মাধ্যমে বিশ্বের অগণন মানুষের হৃদয় স্পন্দন, কোরআনের খাদেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল।




দেশবাসী জানতো আল্লামা সাঈদী নির্দোষ, নিরাপরাধ | তাই শুরু থেকেই তারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সরকারের দায়ের করা তথাকথিত যুদ্ধাপরাধ মামলা বিশ্বাস করেনি। এরপরও যখন মিথ্যা মামলায় আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাসির আদেশ দেয়া হয়েছিল তখন সচেতন জনতা আর কেউ ঘরে বসে থাকেনি।


প্রতিবাদী কোরআন প্রেমিক লাখো নারী-পুরুষ রাস্তায় নেমে এলে ২৮ ফেব্রুয়ারী থেকে ৩ মার্চ পর্যন্ত পুলিশ নির্বিচারে গুলি চালালে সারাদেশে দুই শতাধিক মানুষ শাহাদাত বরণ করেন। গ্রেফতার করা হয় সহস্রাধিক নারী-পুরুষ।


একজন ব্যাক্তির ভালবাসায় এতো মানুষের জীবন দান পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। জনতা সেদিন প্রমান করে দিয়েছিল, 'যুদ্ধাপরাধ নয়, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দেয়াই আল্লামা সাঈদীর অপরাধ।'


যেসব ভাই-বোনেরা কোরআনের খাদেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভালবাসায় জীবন দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিন আর তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।


আল্লাহ রাব্বুল আলামীন কোরআনের পাখী আল্লামা সাঈদীকে আপন কুদরতে মুক্তির ফয়সালা করে দিন। আল্লামা সাঈদীকে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন। তাকে সুস্থ্য রাখুন। তার নেক হায়াত দারাজ করুন।


আজকের এই দিনে মহান মালিকের দরবারে এইই আমাদের প্রার্থনা।


Masood Sayedee



Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!