নজরদারি রুখতে ওয়েবসাইট ব্লক করবে ফায়ারফক্স

firefox-logo.jpg


mcb-home-icon stdইন্টারনেটে ওয়েবসাইট দেখার জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স। এই ব্রাউজারটি ব্যবহারকারীদের ওপর গোপনে নজরদারি করা বিভিন্ন ওয়েবসাইট ব্লক করবে। শুধু তাই নয়, বিভিন্ন ওয়েবসাইট দ্রুত চালুও করবে। এ জন্য ‘ফায়ারফক্স ৫৮’ নামে ফায়ারফক্সের হালনাগাদ সংস্করণও উন্মুক্ত করেছে মজিলা করপোরেশন।


সংস্করণটিতে নতুন যোগ হওয়া ‘২৪/৭ ট্র্যাকিং প্রটেকশন’ সুবিধা চালুর জন্য ব্রাউজারের ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ ফিচারে প্রবেশ করে ‘ট্র্যাকিং প্রটেকশন’ অপশনটিতে ‘অলওয়েজ’ নির্বাচন করতে হবে।


ব্যবহারকারীরা চাইলে অপশনটি বন্ধও রাখতে পারবেন। ব্যবহারকারীদের দ্রুত এবং নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতেই এ উদ্যোগ।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!