‘চট্টগ্রামকে ব্রান্ডিং করছেন সাংবাদিকেরা’


CPJA-bg20171007185618.jpgবন্দর নগরী চট্টগ্রামসহ দেশের ঐতিহ্য ধরে রাখার বিষয়টিকে প্রাধান্য দিতে ফটো সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।





শনিবার (৭ অক্টোবর) বিকেলে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাংয়ে ‘কালার অফ চিটাগাং’ শিরোনামে ফটোগ্রাফি এক্সিবিউশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্নান জানান।


চিটাগাং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ’র যৌথ উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি এক্সিবিউশনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, চট্টগ্রামকে ব্রান্ডিং করছেন সাংবাদিকেরা। বিশ্ব দরবারে আরও বেশি হাইলাইট করতে হবে। ২ হাজার ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী চট্টগ্রাম পোর্ট। এটি একটি ন্যাচারাল পোর্ট। যা বিশ্বের কোথাও দেখা যায় না। আমাদের বাঙালি ঐতিহ্য; আমাদেরকেই ধরে রাখতে হবে। আমরা মাছে ভাতে বাঙালি। কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে হারাতে দেওয়া যাবে না।


চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন যে ছবিগুলো সাংবাদিকেরা তুলছেন, তা কিছু দিন পর হয়তো পাওয়া নাও যেতে পারে। এর আগে সাংবাদিকেরা যে ছবিগুলো তুলেছেন, কালের বিবর্তনে এখন তা কিন্তু দুষ্প্রাপ্য। তাই দেশকে এগিয়ে নিতে হলে প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে এসব কাজকে এগিয়ে নিতে হবে। অসাম্প্রদায়িক এ বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।


এক্সিবিউশনে স্থান পাওয়া সাংবাদিকদের তোলা ছবি প্রশংসার দাবিদার উল্রেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা করা ঠিক হয়নি। যা নিন্দনীয় এবং অনাকাঙ্খিত।


অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক পূর্বকোণের নির্বাহী সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পাওয়া যেসব ছবি তুলেছেন তা সত্যিই চমৎকার ও দৃষ্টিনন্দন। আমারও ছবি তোলার শখ। কোন বিষয়কে সহজেই মানুষের কাছে তুলে ধরতে ছবি গুরুত্ব বহন করে।


প্রদর্শনী ঘুরে দেখছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী বলেন, ফটো সাংবাদিকেরা ঝুঁকি নিয়েই পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। কেননা, অনেক সময় মোবাইল ফোনের মাধ্যমে নিউজ কালেকশনের সুযোগ থাকলেও ছবি সংগ্রহ করতে ঘটনাস্থলে যেতে হয়। এক্ষেত্রে ফটো সাংবাদিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি ছাড়া সংবাদ অনেকটা নিষ্প্রাণ। ছবি যে কোন সংবাদের গুরুত্ব বাড়ায়।


প্রাইম ডিস্টিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল আলম মামুন বলেন, দেশের প্রতিটি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। এক্সিবিউশনে যেসব ছবি প্রদর্শিত হয়েছে তা অত্যন্ত চমৎকার। যেখানে চট্টগ্রামের প্রায় সকল বিষয় ফোটে ওঠেছে। সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।


চিটাগাং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএফইউজে’র নির্বাহী সদস্য আসিফ সিরাজ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।


এক্সিবিউশনে চট্টগ্রামের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ৩০ জন ফটো সাংবাদিকের ৬০টি ছবি দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের প্রদর্শনী সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র ফটো সাংবাদিক সোহেল সরওয়ার।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে ফটোগ্রাফি এক্সিবিউশনের উদ্বোধন করেন অতিথিরা


Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!