" টার্কি খামার হতে পারে সাতকানিয়ার তরুণ প্রজন্ম বিশেষ করে বেকার যুবকদের আশার আলো " - উপজেলা চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন
টার্কি মেলিয়াগ্রিডিডেই পরিবারের এক ধরণের বৃহদাকৃতির পাখিবিশেষ। এগুলো দেখতে মুরগির মতো হলেও তুলনামূলকভাবে অনেক বড়। এক প্রজাতির বুনো টার্কি মেলিয়াগ্রিস গ্যালোপাভো উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার বনাঞ্চলে বসবাস করে। গৃহপালিত টার্কি এই প্রজাতি থেকে ভিন্নতর। বিশ্বের সর্বত্র টার্কি গৃহপালিত পাখিরূপে লালন-পালন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীরা সনাতনী ধারায় থ্যাঙ্কসগিভিং ডে'র ছুটির দিনে টার্কি ভোজন করে থাকে। এছাড়াও, ইউরোপীয় দেশগুলোয় বিশেষ খ্রীষ্টিয় পর্বের আহারেও টার্কি খাওয়া হয়। মূলতঃ টার্কি উৎপাদন মৌসুমভিত্তিক হলেও সারা বছরই বিশ্বের বিভিন্ন দেশে খাবারের উল্লেখযোগ্য অংশ দখল করে আছে।
-এ তো গেল টার্কির পরিচয় ও গুনাগুন, এবারে পরিচয় করিয়ে দেয় বৃক্ষ ও পক্ষীপ্রেমী চেয়ারম্যান জনাব জসীম উদ্দিনের সাথে। তিনি সাতকানিয়া উপজেলার অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান। দু'দু বার সাতকানিয়ার জনগণ তাঁকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন নিজেদের সেবার কাণ্ডারি হিসেবে। তাই কাণ্ডারিও সেবার পথ ভুলেননা, নতুন নতুন পন্থা ও দিকে শক্ত হাতে মাস্তুল পরিচালনা করেন। হাইব্রিড নারিকেল ও নানা জাতের বৃক্ষ রোপণ কর্মসূচীর পর এবার তিনি তাঁর উপজেলার বেকার যুবকদের জন্য আদর্শরূপে ভাবছেন 'টার্কি খামার'।

ব্যক্তিগতভাবে চেয়ারম্যান নিজেও নাকি এই বড় আকারের পাখি পালনকে অত্যন্ত ভালবাসেন। স্মৃতিচারণ করে জানালেন তরুণ বয়সে একসময় তিনি নিজেই দূর কোন গ্রাম থেকে চার চারটি বড় রাজহাঁস বাড়িতে নিয়ে এসেছিলেন। এদের সদম্ভ ভারিক্কী চলন-বিকট আওয়াজে মুখর থাকতো আমাদের বাড়ির আঙ্গিনাসহ পুরো পাড়া, পাহারাদারের কাজও করতো নাকি এই বড় পাখিগুলিই, জানালেন জনাব চেয়ারম্যান। চেয়ারম্যান আরো যোগ করলেন, নিজে ইনকাম করতাম না বলে হাঁসের মালিককে পুরো টাকা দিতে পারিনি, কথাটা মা জানতে পারলে অনেকে দাম বেশী হয়েছে জানালেও মা বললেন আমার ছেলের শখ বলে কথা এবং তিনি তড়িঘড়ি ঐ দূর গ্রামে হাঁসের মালিককে লোক মারফত বাকী টাকাটা পাঠিয়ে দিলেন। নিজের ছেলের শখের কথা উল্লেখ করলেও আসলে যে ওটা ওনার নিজেরও শখ সেটা অবশ্য মা গোপন করলেন, যাই হোক মা অনেক খুশী হয়েছিলেন, উল্লেখ্য মায়ের তো রীতিমত হাঁসমুরগি, কবুতর নিয়ে তাঁর একক একটি সম্রাজ্যই কায়েম ছিল। অবশ্য যথারীতি শখের সম্রাজ্যই, কবুতরই বোধ হয় মায়ের বেশী প্রিয় ছিল, কবুতর যে 'মাসে এক জোড়া ডিম আর এজ জোড়া বাচ্চা'দেয়, এই ব্যাপারটিই নাকি মায়ের কবুতর পছন্দ করার কারণ। পাখিগুলি আশ্চর্য্যরকমভাবে মায়ের সাহচর্য ও আদেশ-নিষেধের অধীনে থাকতো, দিনশেষে মায়ের খেয়াল থাকতো শুধু দুর্বল মুরগী বা হাঁসের বাচ্চাটি ঘরে ফিরলো কিনা কিংবা নতুন করে কোন পাখি আহত বা দুর্বল হল কিনা সেদিকে? জনাব চেয়ারম্যান হেসে জানালেন পাখিপ্রেমটা তিনি মায়ের দিক থেকেই পেয়েছেন। যদিও একসময় মাছরাঙ্গা, টিয়ে, পিজর পাখিও তিনি শখ করে পালতেন তবে ওই যে যথারীতি বড় আকারের পাখির প্রতিই নাকি ওনার বেশী ঝোঁক আর নিজের উপজেলার জনগণের জন্য পেয়েও গেলেন আজকের এই টার্কি তথা বড় আকারের পাখি, তাই আর দেরী না করে টার্কি খামারকেই নিজের উপজেলার বেকার যুবকদের জন্য আদর্শ মনে করেছেন তিনি। এই ব্যাপারে মাঠ পর্যায়ে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি নিজের ফেসবুক পেইজেও তিনি বেকার যুবকদের টার্কি খামার করার আহ্বান জানিয়েছেন। জনাব চেয়ারম্যনের ফেসবুক পোস্টটি হুবহু এখানে তুলে দেওয়া হল-
''
" টার্কি খামার হতে পারে সাতকানিয়ার তরুণ প্রজন্ম বিশেষ করে বেকার যুবকদের আশার আলো "
টার্কি এক ধরণের গৃহপালিত মুরগি জাতীয় পাখি।
যারা বেকার বসে আছেন!
যারা নতুন কিছু করতে চান!
যারা পোলট্রি ব্যবসা করে লোকসান খেয়েছেন!
যাদের মুরগির খামারের স্হাপনা কোন কাজে আসছেনা!
যারা কম ঝামেলা পূর্ণ কাজ পছন্দ করেন!
যাদের স্বল্প পূঁজি!
যারা কম ঝুঁকিপূর্ণ ব্যবসা খুঁজছেন!
যারা ভাল আয়ের উৎস খুঁজছেন!
টার্কি খামার তাদের জন্য আদর্শের হতে পারে।
শুভ সংবাদ আমার প্রাণের সাতকানিয়াবাসীর জন্য,
ইতি মধ্যেই আমেরিকান উন্নত ব্রন্জ প্রজাতির টার্কি আমি সংগ্রহ করেছি, ইনশাহআল্লাহ এই কোরবানি ঈদের পরেই উপজেলা পরিষদে মুরগি সদৃশ এই আকর্ষনীয় গৃহপালিত টার্কি পাখিদের দেখা মিলবে।
# একটি ব্রন্জ টার্কি পূর্ণ বয়সে ২০ থেকে ২২ কেজি পর্যন্ত হয়ে থাকে।
# আমাদের পাশ্ববর্তী দেশের টার্কি ৮ থেকে ১২ কেজি পর্যন্ত হয়ে থাকে।
# বর্তমানে প্রতি কেজি টার্কির মাংস ৪০০ টাকা থেকে ৪৯০ টাকা ধরে বিক্রি হয়।
# টার্কির রোস্ট খেতে খুবই সুস্বাদু।
উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন।
''
জনাব চেয়ারম্যানের ফেসবুক পেইজের লিংক - https://www.facebook.com/chairmanjasimuddin/
[…] ” টার্কি খামার হতে পারে সাতকানিয়ার ত… […]
ReplyDelete[…] ” টার্কি খামার হতে পারে সাতকানিয়ার ত… […]
ReplyDelete[…] ” টার্কি খামার হতে পারে সাতকানিয়ার ত… […]
ReplyDelete[…] ” টার্কি খামার হতে পারে সাতকানিয়ার ত… […]
ReplyDelete[…] ” টার্কি খামার হতে পারে সাতকানিয়ার ত… […]
ReplyDelete[…] ” টার্কি খামার হতে পারে সাতকানিয়ার ত… […]
ReplyDelete