লন্ডন থেকে কানাডার পথে প্রধানমন্ত্রী

mt6xj8iq47u0প্রায় ২২ ঘণ্টার যাত্রা বিরতির পর কানাডার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইটে মন্ট্রিলের উদ্দেশে রওয়ানা হন তিনি।



প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিতব্য ৫ম গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে যোগ দেবেন।



স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে এয়ার কানাডার ফ্লাইট এসি-৮৬৫ হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা এবং প্রবাসী বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।



ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় মন্ট্রিলের পিয়েরে ইলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। কানাডার একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং অটোয়ায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন।



এর আগে কানাডায় জিএফআর সম্মেলন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পথে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। লন্ডনে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান।



কানাডা থেকে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি শরণার্থী সম্পর্কিত কয়েকটি নীতি নির্ধারণী বৈঠক, কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!