বয়লার বিস্ফোরণে আহতদের সুচিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে ট্যাম্পাকো ফয়েল কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।’
Comments
Post a Comment