কবিতাঃ তোমাকে ভালোবাসার অধিকার আমি খোদ ঈশ্বরের কাছ থেকে নিয়ে এসেছি ।| ফারজানা করিম - চ্যানেল আই অ্যাঙ্কর পার্সন

তোমাকে ভালোবাসার অধিকার আমি খোদ ঈশ্বরের কাছ থেকে নিয়ে এসেছি।
পারলে ঠেকাও ।
একটি সামান্য প্রশ্ন কি যথেষ্ট নয় যে তিনি কেন এত অশরীরী সুন্দর করে সৃষ্টি করেছেন তোমায় ?
আমি এই প্রশ্ন টা ঈশ্বর কে করেছি।
আমি জানতে চেয়েছি পৃথিবীর অন্য নারীদের কি দোষ
ওই রুপের ছিটেফোঁটা না পাবার?
ফুলেদের কি দোষ?
পাখিদের কি দোষ?
প্রজাপতির ?আকাশের? চাঁদের ? নক্ষত্রের?
কেনই বা পৃথিবীর সমস্ত রূপ নিয়ে
মানবী হয়ে আসতে হবে তোমার?
ঠিক আমার চোখের কিনারায়?
এত সব প্রশ্নের উত্তর দিতে না পেরে
অবশেষে ঈশ্বর হারলেন আমার কাছে।
আমি তোমাকে ভালোবাসার অধিকার স্বয়ং ঈশ্বরের কাছ থেকে নিয়ে এসেছি।
পারলে ঠেকাও।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!