ইতিহাসের দেনা ।| জামাত নেতাদের দেনা-পাওনা পরিশোধ হয়ে গেছে, এবার জাসদ নেতাদের দেনা-পাওনা পরিশোধের পালা [Debt in history. | Jamaat leaders have become debt-payment, the JSD leaders to turn debt-payment]
কথাটা আগে জামায়াত নেতারা বলতেন। দুই দিন ধরে শোনা যাচ্ছে জাসদ নেতাদের মুখে। অতীতের দিকে ফিরতে চান না তারা। তাদের সাফ কথা, এখন ইতিহাস চর্চার সময় নয়। এখন জঙ্গিবাদ নির্মূলের সময়।
লিও ট্রটস্কি তার মাই লাইফ গ্রন্থে লিখেছেন, বিপ্লব হলো এক বিশাল পেটুক। গোগ্রাসে গিলে খায় মানুষকে ও তার চরিত্রকে। দুঃসাহসী মানুষকে নিয়ে যায় সর্বনাশের দিকে এবং ভীরুকে করে বর্বাদ। জাসদের ইতিহাস লিখতে গিয়ে লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ লিখেছেন, বাহাত্তর সালটা ছিল জাসদের উত্থানপর্ব, তেহাত্তর-চুয়াত্তর ভরা যৌবন। পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকা-ের পর থেকেই দলটি সংকটে পড়ে। কেননা পরিপ্রেক্ষিত পাল্টে যায় পুরোপুরি। ছিয়াত্তর থেকে শুরু হয় ভাটার টান। একদিকে অস্তিত্বের সংকট, অন্যদিকে ভাঙনপর্ব। দলে থেকে কিংবা দল বদল করে কারও কারও অবস্থার পরিবর্তন হয়। রাজনীতিতে তৈরি হয় নিত্যনতুন সমীকরণ। কেউ কেউ পাদপ্রাদীপের আলোয় চলে আসেন নানা প্রাপ্তিযোগের মাধ্যমে। অন্যদিকে অনেকেই পড়ে থাকেন অন্ধকারে। যারা বিপ্লবের নেশায় এবং নেতাদের নির্দেশে ‘বুর্জোয়া ডিগ্রি’র পেছনে না ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে পথে বের হয়েছিলেন, তাদের অনেকেই এখন ভবঘুরের মতো জীবন কাটাচ্ছেন। বীর ও শহীদের তালিকায় গুটিকয়েক তারকাখ্যাতিসম্পন্ন নেতার জায়গা হয়। পেছনে পড়ে থাকে সিদ্দিক মাস্টার, বাদল, রোকন, নিখিল, হাদী, কাইয়ুম, তপন, মন্টু, হেলাল এবং এমনতর অনেক তরুণের লাশ। তাদের জন্য কোন জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী নেই, নেই কোন স্মৃতির মিনার।
জাসদ বিতর্ক আবার সামনে নিয়ে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দু’দিন ধরে রাজনীতির ময়দানে এ নিয়ে চলছে চাপান-উতোর। জাসদ নেতারা এখন আর ইতিহাসে ফিরতে চান না। ৭২-৭৫ ঘটনাপ্রবাহকে এখন ভুলে থাকতে চান তারা। যেমন করে ১৯৭১ কে ভুলে থাকতে চেয়েছিলেন জামায়াত নেতারা। কিন্তু ইতিহাস তাদের তা ভুলতে দেয়নি। ইতিহাস আর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাদের।
জাসদের রাজনীতির ভুল-শুদ্ধ নিয়ে বিতর্ক বহু পৃষ্ঠাতেও শেষ হবে না। জাসদ কি ভুল বিপ্লবের ফেরিওয়ালা ছিল- সে প্রশ্ন বারবার সামনে আসবে। কিন্তু এ সত্য অস্বীকার করার জো নেই, জাসদ পর্বে বহু মানুষের প্রাণ গেছে। একজন জাসদ নেতা যেমন বলেছেন, আমরা মরেছি এবং মেরেছি। এই মরা-মারার খেলায় যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার কোন বিচার হয়নি। সেই কমান্ডাররা মিশে গেছেন নানা শিবিরে। আর শাসরুদ্ধকর পরিস্থিতিতে ঘাতকের বুলেট কেড়ে নিয়েছিল বঙ্গবন্ধুর প্রাণ।
পর্যবেক্ষকরা বলছেন, সামনের দিকে এগুলোতে হলে অতীতের দেনা শোধ করা প্রয়োজন। ইতিহাসে যার যা দেনা-পাওনা তা পরিশোধ করতে হয়। আজ অথবা আগামীকাল।
[Jamaat leaders said it before. Is heard over two days in the face of the party leaders. They do not want to return to the past. To clear them, now is not the time to study history. During the elimination of terrorism.
Leon Trotsky wrote in his book, My Life, is one of the great gourmand revolution. Gobble up the man and his character eat. The destruction of the people and the adventurous barbada bhiruke. JSD writing the history of the author, the researchers wrote, Mohiuddin Ahmed, the JSD utthanaparba salata seventy, seventy three, seventy-filled youth. Pamcattarera team in crisis since the August 15 murder. The perspective has changed completely. Seventy began to ebb. On the one hand the existence of the crisis, on the other hand bhananaparba. Some change to the team or teams are changed. Politics is the new equation. Some came to light padapradipera through various Praptiyoga. On the other hand, many have been left in the dark. Intoxication and orders of the leaders of the revolution, "the bourgeoisie will not turn back digrira institutions were left out of the way, now many of them are living like a vagabond. Tarakakhyatisampanna heroes and martyrs of the few leaders in place. Siddique is behind the master, Badal, Rokon, Nikhil, Hadi, Qayyum, Tapan, Montu, Helal and behind such a young body. No birthdays or death for them, no monument.
Brought the debate back to the party, Awami League General Secretary Syed Ashraful Islam. Two days in the political sphere is the burden-utora. Now I do not want to return to the party leaders. The entire course of 7275, they now want to be forgotten. Jamaat leaders who wanted to be remembered as 1971. But history has forgotten them. The history of the court were to stand in the dock.
JSD political wrong-pure multi-pages will not end the debate. What was the question again and again in front of the wrong party vendors revolution will come. But you have to stand in the truth, many people have died JSD phase. For example, a party leader said, we're screwed and killed. Die-hit game of the casualties occurred that were judged. Merges with the commanders of the camp. Bangabandhu killer's bullet took the life sasaruddhakara circumstances.
Observers say these forward the need to repay past debts. The payment of which is to pay it. Today or tomorrow.]
*please excuse the google translation
Comments
Post a Comment