ঢাকা শহরে মসজিদ সংখ্যা প্রায় ৬ হাজার
রাজধানী ঢাকা শহরে ৫ হাজার ৭৭৬ টি মজজিদ আছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য বেগম সানজিদা খানমের টেবিলে উত্থাপিত প্রশ্নে জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ জরিপ ২০০৮ অনুযায়ী ঢাকা শহরে মসজিদের সংখ্যা ৫৭৭৬ টি। কুয়েতের সহায়তায় চট্টগ্রামে আন্দর কিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুন:নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিদেশী সহায়তা পেলে অন্যান্য মসজিদ নির্মানের বিষয়টি বিবেচনা করা হবে।
Comments
Post a Comment