সিলেটে ধুমপান বন্ধে নোটিশ জারি










সিলেটের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দফতরে প্রকাশ্যে ধূমপান বন্ধে নোটিশ জারি করেছেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এবং সংশোধিত আইন ২০১৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য এ নোটিশ দিয়েছেন তিনি।


নোটিশে বলা হয়, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সকল কার্যালয়, ফাঁড়ি ও পুলিশ বক্স, হোটেল-রেস্তোরা এবং আইনে উল্লেখিত পাবলিক প্লেস ধুমপানমুক্ত করার এবং মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।


এ নির্দেশ উপজেলা পর্যায়েও বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। আইনের বাস্তবায়নের মাধ্যমে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই।



Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!