‘নির্বাচন দিন, ফল মেনে নেব’

সরকারকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বৃটেনের দিকে তাকিয়ে দেখুন, তাদের কাছ থেকে শিখুন। জনগণের মতামতকে সম্মান করে গণভোটে এগিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন।
তিনি বলেন, গণতন্ত্রের সূতিকাগার বৃটেনের পথ অনুসরণ করে নিরপেক্ষ নির্বাচন দিন। বাংলাদেশের জনগণও সরকার পরিবর্তন চায়। অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন। এক্ষেত্রে জনগণ যদি বিএনপিকে জয়ী না করে তাহলেও আমরা মেনে নেব। আর বিএনপিকে সমর্থন দিলে আমরা সরকার গঠন করবো।
রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সোমবার সন্ধ্যায় এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা।
খালেদা জিয়া বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। জনগণের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
বেগম জিয়া বলেন, আমরা কৃষিতে গুরুত্ব দিয়েছিলাম। কত পোলট্রি ডেইরি ফার্ম হয়েছিল তখন। এই সরকার দলীয়করণ করে সব ধ্বংস করেছে।
তিনি বলেন, দলীয়করণ করে অনেক ভাল অফিসারকে বের করে দিয়েছে। কারণ তার অপরাধ সে বিএনপি করে।
এর ফলে কৃষি ক্ষেত্রে অবস্থা আগের মতো ভাল নেই। বর্তমানে উত্পাদনের ওপর জোর না দিয়ে আমদানি বাড়ানো হয়েছে কারণ সেখান থেকে কমিশন পাওয়া যায়।
কৃষি জমি সমপ্রসারণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি সুযোগ পেলে কৃষির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। দেশে আবার কৃষি বিপ্লব ঘটানো হবে।
ইফতার মাহফিলে অ্যাবের সদস্য সচিব হাসান জাফির তুহিন, শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এম ফারুক, কৃষিবিদ ইব্রাহিম খলিল, মোখলেসুর রহমান, আব্দুল লতিফ, সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাণা উল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, জিয়া পরিষদের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডালিম, নির্বাহী কমিটির সদস্য ইউনুছ মৃধা, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক  উপস্থিত ছিলেন।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসূফ হায়দার, শিক্ষক নেতা ড. আ ন ম আখতার হোসেন, ড. সদরুল আমিন, ওবায়দুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যাক্ষ সেলিম ভূইয়া, মহাসচিব জাকির হোসেন প্রমুখ।

Comments

LMP - Last Month Popular

প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং| শীর্ষে ব্র্যাক, নর্থ সাউথ ও আইইউবি

ফোরজি সেবা পেতে জানতে হবে তিনটি তথ্য

সামনের সপ্তাহেই পুত্রকে সরাসরি সিংহাসনে বসাবেন বাদশাহ সালমান!